1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় আওয়ামী লীগের মিছিলে বিএনপির হামলা উভয় পক্ষের আহত ২০

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৩০ বার পঠিত

বেড়া প্রতিনিধি:

পাবনার বেড়ায় উপজেলায় আওয়ামী লীগের মিছিলে হামলার অভিযোগ উঠেছে কালু মল্লিক ও ইদ্রিস বাহিনীর বিরুদ্ধে,উভয় পক্ষের ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে বেড়া সিএন্ড বি বাসস্ট্যান্ড থেকে সানিলা মহল্লায় জেলা পরিষদ সদস্য মাসুদ রানা ময়ছার সহ উপজেলা আওয়ামী লীগ এবং করমজা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে নৌকার পক্ষে একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি সাঁথিয়ার করমজা এলাকার দিকে যাবার পথে কালু মল্লিক ও ইদ্রিসের লোকজন মিছিলের উপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। পরে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আঞ্চলিক কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে। সভায় বক্তারা এর সাথে জড়িতদের ২৪ ঘন্টার ভেতর আটক করার দাবি জানান।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ,র‍্যাব ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park