
নিউজ ডেস্ক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ-৩ সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে।
এসময়, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, এডভোকেট ফজলে রাব্বি, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শাহ মো. সোহাগ রনি, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ যুবলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, কৃষকলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
Leave a Reply