1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নির্বাচনী এলাকায় ডেপুটি স্পিকার টুকু’কে বিশাল সংবর্ধনা

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮০১ বার পঠিত

হৃদয় হোসাইন,বেড়া(পাবনা) প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য ও ২য় বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকুকে নাগরিক সংবর্ধনার আয়োজন করেন সাঁথিয়া বেড়া উপজেলা আওয়ামী লীগ।

৬৮ পাবনা-১(সাঁথিয়া-বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। শনিবার ১৭ ফেব্রুয়ারী সাঁথিয়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ ও বেড়া সি এন্ড বি বাসস্ট্যান্ড চত্বরে আনুষ্ঠানিকভাবে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ঔইদিন সড়ক পথে সংসদ সদস্য এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ সংসদ অধিবেশন শেষে রাজধানী থেকে নির্বাচনী এলাকায় আসেন শামসুল হক টুকু। তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে দেন নেতাকর্মী সাধারণ জনগণ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু (এমপি)। সাঁথিয়া বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক,সাঁথিয়া বেড়া পৌরসভার মেয়র সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ, ইউপি চেয়ারম্যানগণ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ রাজনৈতিক,পেশাজীবি, সামাজিক সংগঠনের নেতাকর্মী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। শামসুল হক টুকু ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা আমাকে ভোট দিয়ে চতুর্থ বারের সংসদ সদস্য বানিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। শয়তান দের বলবো আর শয়তানি করিস না। শয়তানের আস্তানা সাঁথিয়া বেড়া হবে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা পাবনা কে ভালোবাসে রাষ্ট্রপতি দিয়েছেন ডেপুটি স্পিকার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অংশগ্রহণ মূলক নির্বাচন দিয়ে বিশ্ব শয়তানদের দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ কে দাবায় রাখতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park