1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কাউন্সিলরের নেতৃত্বে আওয়ামী লীগ,ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৬২ বার পঠিত

বেড়া (পাবনা) প্রতিবেদক:

হাসপাতালে ভর্তি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল সরদার তার ভাই ও দুই ছেলে। বেড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহেল মোল্লার বিরুদ্ধে একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল সরদারকে মারধরের অভিযোগ উঠেছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের এই নেতা ও তার ছেলে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তনু কে গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মুঠোফোনে ইকবাল সরদারের ছেলে তনু অভিযোগ করে বলেন,৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুধরে কাউন্সিলর সহেল মোল্লার নেতৃত্বে তার দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে মুদি দোকান ভাংচুর লুটপাট করা হয়। আবার পরদিন কাউন্সিলরের নেতৃত্বে তাঁর বাবার ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করা হয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। মাটিতে ফেলে এলোপাথাড়ি আঘাত করা হয়েছে। সে আরো জানান খবর পেয়ে আমিও এগিয়ে আসলে আমাকেও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। হামলায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে আমি আর বাবা পাবনা ভর্তি আছি। ছোট ভাই চাচা বেড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আবু বক্কার সিদ্দিক বেড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ্য করা হয়েছে যে, বাড়ি দোকান ভাংচুর করে আনুমানিক ছয় লক্ষ টাকার মালামাল চুরি করা হয়েছে। কাউন্সিলর সহেল মোল্লার কাছে আওয়ামী লীগের সভাপতি হামলা ও মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বিকার করে বলেন, তার উপর হামলা করা হয়েছে। তিনি আহত অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। থানা পুলিশ দুই পক্ষ কে শান্ত করে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park