1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, ভাংচুর,লুটপাট আহত-২

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পাবনা শহরের রাধানগর পাওয়ার হাউজ পাড়ায় প্রতিপক্ষের লোকজনের সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় দুজন গুরুতর আহত হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে পাবনা শহরের রাধানগর পাওয়ার হাউজ পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন আখতারুল ইসলাম খান বিপুল (৬০) ও সৈকত(৩৩)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২ টার দিকে পাবনা শহরের পৈলানপুরের বাসিন্দা জহুরুল(৪৭) এর নেতৃত্বে, আজাদ, হিল্লোল, আরিফ, সজল, হ্যাপি, সাকিল, মামুন, মন্টু সহ ৩০ জন লোক লাঠিসোটা, জি আই পাইপ, চাকু, চাইনিজ কুরাল ও পিস্তল দিয়ে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায়।

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, আখতারুল ইসলাম খান বিপুলের পূর্বপুরুষদের পৈত্রিক সম্পত্তির জবর দখলের বিরোধ নিয়ে অতর্কিতভাবে বেলা ১২ টার দিকে পাবনা শহরের পৈলানপুরের বাসিন্দা জহুরুল(৪৭) এর নেতৃত্বে, আজাদ, হিল্লোল, আরিফ, সজল, হ্যাপি, সাকিল, মানুন, মন্টু সহ ৩০ জন লোক লাঠিসোটা, জি আই পাইপ, চাকু ও চাইনিজ কুরাল নিয়ে পাবনা শহরের রাধানগর পাওয়ার হাউজ পাড়ায় বিপুল ও প্রতিবেশী সৈকতের বাড়ি ঘেড়াও করে ভাংচুর করে। এরপর জহুরুল, আরিফ ও আজাদ লাঠিসোটা, জি আই পাইপ, কিল-ঘুষি দিয়ে বিপুলকে পিটিয়ে গুরুতর আহত করে এবং প্রতিবেশি সৈকতের মাথার উপর চাইনিজ কুরাল দিয়ে হিল্লোল কুপিয়ে গুরুতর আহত করে। এরপর বিপুলের বাড়ির আলমারি থেকে নগদ টাকা-পয়সা ও গহনা লুটপাত করে নিয়ে চলে যায় তারা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় বিপুল ও সৈকত কে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সৈকতের মাথায় ৫ টা সেলাই পরে ও গুরুতর আহত বিপুলকে চিকিৎসা প্রদান করে। এঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

বিপুল ও সৈকতের পরিবার জানায়, এ ঘটনায় আমরা সন্ত্রাসীদের আতঙ্কে বাড়িতেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনের কাছে আমরা দ্রুত নিরাপত্তা চাই এবং হামলাকারীদের দ্রুত আইনের আয়তায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park