1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা

  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২৫ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

ঘটনাটি ঘটেছে ( ৫ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে। নিহত অটোরিকশাচালক রজ্জব আলী (লজ্জা) (৫০) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।

নিহতের ছেলে সানাউল্লাহ জানান, সোমবার সকালে ৮ টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়।পরে দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে রাস্তা পাশে ফেলে গেছে। খবর শোনেই আমি থানায় আসি।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করার জন্যই তাকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছে।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান ,আমার একটি ছেলে দুইটি মেয়ে। আমার স্বামী খুবই সহজ সরল মানুষ। অটোরিকশা চালিয়ে তিনি আমাদের পুরো পরিবারের ভরনপোষণ করেন। আমি এ হত্যার বিচার চাই।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো: মহসীন বলেন, নিহতের গলায় চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ছিনতাইকারীরা যাত্রী বেশে ওঠে পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় । তবে ঘটনার তদন্তে বিস্তারিত জানা যাবে।ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park