1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আলআমিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০২ বার পঠিত

দেশ প্রকাশ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আল আমিন নামে সৌদি ফেরত প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শম্ভুপুরা ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকালে মঙ্গলেরগাঁও থেকে শম্ভুপুরাগামী সড়কের ভিটিকান্দি এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শম্ভুপুরা ইউনিয়নবাসী।

মানববন্ধনে খুনির দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন, এম এইচ বুলবুল আহাম্মেদ, মোঃ ইলিয়াস, জহির মাষ্টার, মোস্তফা মিয়া, ইব্রাহীম মিয়া, জিয়াউল হক, মহিন উদ্দিন, রাহাত, রাকিব হোসেন, ফয়সাল আহাম্মেদ, হিমেল, আবু সাঈদ, সিফাত, বাবুল হোসেন, মোঃ শুভ, মোহাম্মদ আলী ও সজিব হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে ঘুরার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে আল আমিনকে হত্যা করে তারই আপন চাচাতো ভাই ঘাতক সুজন। পরের দিন শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার একটি নির্জন বালুমহল থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে ঘাতক সুজনকে তার নিজ বাড়ী থেকে আটক করেছে পুলিশ। নিহত আল আমিন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হত্যা জড়িত ঘাতক সুজনের সঙ্গে থাকা অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী নিহতের স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park