1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে অসহায় দুস্থ মাদ্রাসার এতিম শিশু শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত।
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন জাঙ্গাল চৌরাস্তা জনকল্যাণ সাংস্কৃতিক সংঘ এর অফিস কক্ষে ৫০ জন অসহায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের অফিস কক্ষে এই শীতের কম্বল বিতরণ করা হয়।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানব সেবায় সব সময় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের দর্পণ জনকল্যান সাংস্কৃতিক সংঘ। শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে জনকল্যান সাংস্কৃতিক সংঘের সভাপতি সাগর আহম্মেদ লিটন এর সভাপতিত্বে জনকল্যান সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক শাহিন সাকি এর উদ্যোগে সংগঠনের সবার সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,জনকল্যাণ সাংস্কৃতিক সংঘ সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম আকন, মোঃ আক্তার হোসেন ,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউল্লাহ নয়ন পল্টু, সহ সাগঠনিক সম্পাদক আকরামুল্লাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমাছ,প্রচার সম্পাদক নার্গিস সুলতানা, দপ্তর সম্পাদক রাজবীর, কার্যকরী সদস্য মোঃ হাফেজ,সদস্য আশরাফ হোসেন, মোঃ রেজাওয়ানুর ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক মোঃ আতিক, সাধারণ সদস্য, মাসুম, আমজাদ, শরিফ সুফিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park