1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাজধানীতে মোটরচালক লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন আওয়ামী মোটরচালক লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর ২৩ নম্বর বঙ্গবন্ধু, এ্যাভিনিউ ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের পাটি অফিসে আওয়ামী মোটরচালক লীগের আলোচনা সভার আয়োজন করেছে।

আলোচনা সভা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগের সভাপতি মো, আলী হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবে বলে এই আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক ইমরান খাঁনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ উপদেষ্টা এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মোটরচালক লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সোনারগাঁও উপজেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো: আনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা মোটরচালক লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ মোটর চালক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park