1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নিজ অর্থয়নে তিন হাজার পরিবারে কম্বল বিতরণ করলেন- এমপি কায়সার

  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৫৪৯ বার পঠিত

মো:পারভেজ হোসেন, দেশপ্রকাশ:

জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ অর্থায়নে তিন হাজার অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন নব-নির্বাচিত এমপি আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, সরকারি বরাদ্দ একহাজার কম্বলের সাথে আমি নিজ অর্থায়নে আরো কিছু কম্বল কিনে মোট তিন হাজার তিনশত কম্বল ভাগ করে একটি পৌরসভা ও ১০টি ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের হাতে তুলে দিলাম। আপনারা আমার সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নের সত্যিকার অসহায় শীতার্তদের মধ্যে এই কম্বল বিতরণ করার অনুরোধ জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, মুক্তিযোদ্ধা ওসমান গণি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈয়েদ, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সেলিম রেজা ও সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী মামুন আহমাদ রাসেদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ৯ টি ইউপি চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park