1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ৪দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৪৫৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৪দিনেও উদ্ধার হয়নি মোসা: সোহানা জামান নুর চাঁদনী (১৫) নামে এক স্কুল ছাত্রী।

গত ( ২৩ জানুয়ারি) মঙ্গলবার আনুমানিক সকাল ৮ ঘটিকায় প্রতিদিনের ন্যায় স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় স্কুল শিক্ষার্থী চাঁদনী। স্কুল শেষে বাসায় ফেরার সময় পার হলেও আর ফেরেনি বাসায়। পরে আশেপাশে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজির পরে শিক্ষার্থীর খোঁজ মিলেনি। গত (২৩ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ শিক্ষার্থীর মা হ্যাপী আক্তার বিষয়টি অবগত করে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডাইরীর সূত্র জানা যায়, নিখোঁজ শিক্ষার্থী উপজেলার পৌরসভার দৌলরবাগ গ্রামের সাকিল জামান রানার মেয়ে মোসাম্মৎ সোহানা জামান নূর চাঁদনী। নিখোঁজ শিক্ষার্থী একই উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর পড়ুয়া শিক্ষার্থী। মেয়েটির সঙ্গে থাকা মোবাইল নম্বর ছিলো ০১৮৮৪২২৩৪৪৩ যা এখন বন্ধ।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধারের কাজ চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park