1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মাদ্রাসার টাকা আত্নসাতকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৪৩২ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রস্তাবিত মাদ্রাসা নির্মাণের ১২ লক্ষ ৬০ হাজার টাকা আত্নসাত করায় আপন দুই ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করে কুশপুত্তলিকা দাহ করেছে এলাকাবাসী ও শতশত মুসল্লীগণ।

শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়াচর ঈদগাহ মাঠে আষাড়িয়াচর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সারোয়ার হোসেন ও মুক্তারের বিরুদ্ধে এ মানববন্ধন ও বিক্ষোভকালে এলাকাবাসী বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবত তারা এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা অসহায় এলাকাবাসীর অনেকের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদ্রাসার টাকা আত্নসাতের পর অবশেষে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে বাধ্য হয়েছি। আগামী রবিবার তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হবে বলেও বক্তারা মানববন্ধনে উল্লেখ করেন।

আষাড়িয়াচর জামে মসজিদের সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক এম এ হালিমের নেতৃত্বে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে গিয়ে মাদ্রাসার টাকা আত্নসাতকারী সারোয়ার ও মুক্তারের কুশপুত্তলি দাহ করে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী শফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, হাজী রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জসিম, কামরুল ইসলাম, হাজী আব্দুর রব, আব্দুর রহিম, আব্দুল মজিদ টিপু, হাজী জসীম উদ্দীন, শাহাবুদ্দিন, ইউসুফ মাস্টার, হাজী আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল মতিন, আনোয়ার হোসেন ও আবুল বাশার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park