1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগামী ১৬ জানুয়ারি থেকে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২৪ শুরু হবে।লোকজ উৎসব ও কারুশিল্প মেলাকে সামনে রেখে গতকাল শনিবার বিকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্- আল- কায়সার হাসনাত।

বাংলাদেশ লোক ও ফাউন্ডেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক কাজী নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে মাসব্যাপী লোক কারুশিল্পমেলা ও লোকজ উৎসব চলাকালীন আইন-শৃংঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং লোকজ উৎসব বর্ণাঢ্যভাবে আয়োজনের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park