1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

করমজা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অবরোধ বিরোধী শান্তি মিছিল

  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:

সারা দেশব্যাপী বিএনপির ডাকা অবৈধ অবরোধ ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন আওয়ামী লীগ। বুধবার ১৩ ডিসেম্বর বিকেলে সি এন্ডবি গোল চত্বরে ডেপুটি স্পীকার এ্যাড. বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকুর নির্দেশনায়। করমজা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোছেন আলী বাগছীর সভাপতিত্ব ও বিপ্লবী সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নুর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.এস.এম আসিফ শামস্ রঞ্জন।

এসময় বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস,এম আলমগীর হোসেন আলম,আরো উপস্থিত ছিলেন করমজা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস। বেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী। পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম বস। বেড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেসবাহ উল-হক। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান ফকির। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিন প্রামানিক। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন। ২নং ওয়ার্ড ইউপি সদস্য শিশির আহামেদ বাবু। ২নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক বাহাদুর ফকির। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম,করমজা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুমন কবির সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় আবু দাউদ নান্নু বলেন বি এনপি জামায়াত যে অবৈধ অবরোধ দেয়। এই অবরোধে সাধারণ জনগণের সমর্থন নেই। করমজা ইউনিয়নের কোথাও বি এনপি যদি অগ্নি সন্ত্রাস করার চেষ্টা করে আমরা তাদের শক্ত হাতে দমন করবো। সাঁথিয়া বেড়ার মাটি শামসুল হক টুকুর ঘাঁটি আমরা তার কর্মী আমরা সব সময় রাজপথে বি এনপির বিরুদ্ধে প্রস্তুত আছি। বিএনপির ভাইদের বলতে চাই আপনারা বঙ্গবন্ধুর কন্যা ও আমাদের নেতা শামসুল হক টুকুর উন্নয়ন এর বিরুদ্ধে কথা বলে লাভ নেই। আবার করমজা ইউনিয়ন থেকে শামসুল হক টুকু কে নৌকা মার্কা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করা হবে। প্রধান অতিথির বক্তব্যে এস.এম আসিফ শামস্ রঞ্জন দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা শুরু থেকে অবরোধ এর বিরুদ্ধে রাজ পথে থেকে সাঁথিয়া বেড়ার মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছেন সেই জন্য ধন্যবাদ। আপনারা দেখেন রাজনৈতিক ব্যবসায়ী,শ্রম জীবি,পেশা জীবি সকল সংগঠন অবরোধ এর বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। রাস্তায় নেমে জানিয়ে দিয়েছে তারা হরতাল অবরোধ,অগ্নি সন্ত্রাস নৈরাজ্য চায় না চায় শুধু শান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park