1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৯ বার পঠিত

বেড়া (পাবনা) সংবাদদাতা:

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন এর কুশিয়ারা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ। দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বিরোধ। পূর্ব বিরোধের জেরে পরিকল্পিত ভাবে হাবু খা ও মাজেম খাঁর নেতৃত্বে একাধিক বার দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ। হামলায় নারী পুরুষ সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাজেম খাঁ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এজেন্ট ছিলেন।

এবার রবিবার ৩ ডিসেম্বর দুপুরে ছাত্রলীগ কর্মী আরিফ এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয়রা আরিফ কে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। এর পূর্বে ২ ডিসেম্বর আরেকটি হামলায় নারী সহ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। দফায় দফায় হামলা সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজমান।থানায় একাধিক মামলা চলমান।

এলাকার শান্তি রক্ষায় ভুক্তভোগী পরিবার গ্রাম্য শালিস এর মাধ্যমে মিমাংসার তারিখ দেন। মিমাংসা না করে বিরোধ চলমান রাখতে অজুহাতে একাধিক বার প্রধানগণের কাছে তারিখ পরিবর্তন করেছেন অভিযুক্তরা। এভাবেই দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এ বিষয় ভুক্তভোগী পরিবারের অনেকের সাথে কথা হলে তারা বলেন,আমাদের গোষ্ঠীর যারা আছে তারা ঝগড়া ঝামেলা নিয়ে নেই। তাদের গোষ্ঠীর লোকজনের পূর্বে কার আচারণ মানুষের সাথে মারামারি ঝগড়া করার। আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। তারা ২০১৮ সালের নির্বাচনেও ধানের শীষের এজেন্ট ছিলেন। ঔই গোষ্ঠীর চিহ্নিত সন্ত্রীরা আমাদের নিরীহ মানুষের উপর অকারণে অস্ত্র নিয়ে হামলা করে। প্রভাববিস্তারের জন্য এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে চলছে। আমরা এর সঠিক বিচার,সমাধান দাবি করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

হামলার ঘটনায় বেড়া মডেল থানায় ছয়জন কে আসামি দিয়ে একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park