1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, যাত্রীরা ভোগান্তিতে

  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পঠিত

নিউজ ডেস্ক:

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

শুক্রবার (১ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টস থেকে যানজট শুরু হয়ে তা মেঘনা ঘাটের টোল প্লাজায় গিয়ে ঠেকেছে। সড়কে জনসাধারণ ও গাড়ির ব্যাপক উপস্থিতির কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে। মারুফ নামের এক বাসচালক জানান, হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ভয় থাকে। গাড়ি বের করেও স্বাভাবিকের চেয়ে যাত্রী কম থাকে। ছুটির দিনে সেই ভয় নেই, যাত্রীও অনেক। তাই রাস্তায় গাড়ি অন্যান্য দিনের চেয়ে বেশি।

রনি আহমেদ নামে এক যাত্রী বলেন, হরতাল-অবরোধে গাড়িতে উঠলে জীবনের ঝুঁকি থাকে। ভেবেছিলাম আজ একটু নির্বিঘ্নে চট্টগ্রাম পৌঁছাতে পারবো কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট। কখন যানজট শেষ হবে বুঝতে পারছি না।

কাঁচপুর হাইওয়ে থানার ইনস্পেক্টর (ওসি) রেজাউল হক বলেন, মহাসড়কে গাড়ির বাড়তি চাপ রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে এমন হয়েছে। তবে মহাসড়কে কোথাও যানজট না থাকলেও টোলপ্লাজায় টোল আদায়ে দেরি হওয়ায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়ে যানজটের সৃষ্টি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।
দুপুরের পরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park