1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় নৌকার মাঝি শামসুল হক টুকুকে বিশাল গণসংবর্ধনা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার পঠিত

হৃদয় হোসাইন,বেড়া(পাবনা):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ পাবনা-১(বেড়া সাঁথিয়া) আসনের আওয়ামী লীগ দলীয় মনোনিত প্রার্থী ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু চতুর্থ বার নৌকা প্রতীক পাওয়ায় নৌকার প্রার্থীকে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ ফুল দিয়ে বরণ করে নেয় ও গণসংবর্ধনা প্রদান করেছে। ২৭ নভেম্বর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সড়ক পথে নির্বাচনী এলাকায় আসেন। বুধবার ২৯ নভেম্বর সি এন্ড বি বাসস্ট্যান্ড চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড.এস এম আসিফ শামস্ রঞ্জন। সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ।সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন। বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানু,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী। পাবনা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও সদস্য মাসুদ রানা ময়ছার।বেড়া পরিষদ ভাইস চেয়ারম্যান মেসবাহ-উল হক সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধা সংগঠন,সামাজিক,পেশা জীবি সংগঠনের নেতাকর্মী সাধারন জনতা উপস্থিত ছিলেন।

এ্যাড.শামসুল হক টুকু সাঁথিয়া বেড়া উপজেলার চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে সবার কাছে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন। ৭ জানুয়ারী পর্যন্ত নেতা কর্মীদের রাজপথে সজাগ থেকে নৌকা কে বিজয়ী করে ঘরে ফেরার আহ্বান জানান।

উপজেলা,পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ নেতাকর্মী বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং জনসাধারণের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park