1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা-১ আসনে আ.লীগের মনোনয়ন চান লায়ন ইঞ্জিঃ হাবিবুর রহমান হাবিব

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পঠিত

বেড়া(পাবনা) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ পাবনা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান কৃষক লীগ নেতা লায়ন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব। তিনি বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন এর চর সাফুল্লা গ্রামের আলহাজ্ব আমজাদ হোসেন মন্ডল এর ছেলে। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন লায়ন ইঞ্জিঃ হাবিবুর রহমান হাবিব পেশায় ব্যবসায়ী। তার ছোটবেলার স্বপ্ন বড় হয়ে জনসেবা করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

তার উল্লেখ্য রাজনৈতিক পরিচয় হলো তিনি সভাপতি-শাহবাগ থানা কৃষক লীগ, ঢাকা মহানগর, দক্ষিন। সাবেক আহবায়ক শাহবাগ থানা কৃষক লীগ, ঢাকা মহানগর, দক্ষিন। সাবেক সভাপতি- মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট বিভাগ শাখা ছাত্রলীগ, মুন্সীগঞ্জ। সাবেক সহ-সভাপতি- ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগ। সভাপতি- বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ,ঢাকা। সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ,ঢাকা মহানগর উত্তর। সাবেক সভাপতি- ইইই ক্লাব, ইউরোপিয়ান ইউনিভাসিটি, ঢাকা। আইন বিষয়ক সম্পাদক- যমুনা ওয়েলফেয়ার এসোসিয়েশন,বেড়া,পাবনা। সদস্য-বেড়া উপজেলা ছাত্রলীগ, পাবনা। সামাজিক পরিচিতি,আজীবন সদস্য-বৃটিশ কাউন্সিল, ঢাকা। আজীবন সদস্য-আই.ডি.ই.বি, কাকরাইল, ঢাকা। আজীবন সদস্য- পাবনা জেলা সমিতি, ঢাকা। আজীবন সদস্য- লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব,ঢাকা।

লায়ন ইঞ্জিঃ হাবিবুর রহমান হাবিব বলেন, যদি বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাবনা-১ আসন থেকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা মার্কা প্রতীক দেন। তাহলে আমি আশা করছি বিপুল ভোটে নৌকা মার্কা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনা কে উপহার দেওয়া হবে।আমি চল অঞ্চলের সন্তান আমার চর বাসীর ভাগ্য উন্নয়নের জন্য সারা জীবন কাজ করে যেতে চাই। স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। জনগণ আমার সাথে আছেন আমাকে ভালোবাসে। আশা করছি শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা প্রতীক দিয়ে এলাকার উন্নয়নের জন্য পাঠাবেন।

নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি আরো জানান,সভানেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কা প্রতীক দিবেন আমি তাকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park