1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা গ্রামপুলিশকে পেটানোর অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের বিরুদ্ধে এক মহিলা গ্রামপুলিশকে লোহার পাইপ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ওই নারী গ্রামপুলিশ শাহনাজ বেগম সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁ থানায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।

এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানকে এ অভিযোগের অনুলিপি প্রদান করেন।

ভুক্তভোগী শাহনাজ বেগম নামের ওই নারী গ্রামপুলিশ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। গত ১৫ নভেম্বর বিকালে নাসিমা আক্তার নামের অন্য এক নারী গ্রামপুলিশ চেয়ারম্যানের কাছে মিথ্যা একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের কোনো যাচাই বাছাই ছাড়া ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে অপরাধের বিষয়ে জানতে চাইলে তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করেন। পরে তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অভিযুক্ত বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার জানান, দুজন মহিলা গ্রামপুলিশ দীর্ঘদিন ধরে এ পরিষদে কর্মরত। তারা বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাদে লিপ্ত হন। একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দুই-একটা আঘাত করে শাসন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, নারী গ্রামপুলিশকে পেটানোর ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park