1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় রুহুল কবির রিজভীর মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার পঠিত

বেড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার বেড়ায় মোজাহার মোল্লা হত্যাকান্ড নিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা বক্তব্যর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেড়া উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগ। সোমবার ২০ নভেম্বর দুপুরে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জব্বার হোসাইন এক লিখিত বক্তব্যে বলেন। বেড়ায় মোজাহার মোল্লা হত্যাকান্ড নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী গত ১৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন পাবনা জেলাধীন বেড়া পৌর ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক জাহিদুল ইসলামকে না পেয়ে ছাত্রলীগ তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করে। এই কথাটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট, আমরা এই ভিত্তিহিন মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার সাথে বেড়া উপজেলা ছাত্রলীগের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নাই। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বুধবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে একটা ধাওয়া পালটা ধাওয়া হয়। গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোক জন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং মোজাহার মোল্লা (৭২) কে একা পেয়ে এলোপাথারী দেশীয় অস্ত্র দিয়ে অঘাত করে। আহত অবস্থায় তাকে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবু সাঈদ,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানু,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ-উল হক,পৌরসভার প্যানেল মেয়র রাইসুল ইসলাম তারেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হাসান রুবেল,পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শাওন হোসেন জয় সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে ২১ নভেম্বর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহ্বান জানিয়ে প্রেস রিলিজ দিয়েছেন সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park