1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন মাহফুজুর রহমান কালাম

  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

নিউজ ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়ার জন্য নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহফুজুর রহমান কালাম এর পক্ষে তাঁর আপন ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তিনি বলেন, আমি ১৯৮৬ সাল থেকে সক্রিয় ভাবে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আজীবন জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে জনগণের জান-মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে মনোনয়ন দেবেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য ও সাবেক সনমান্দী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি চৌধুরী মাসুম, উপজেলা মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park