1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন দীপক কুমার বণিক

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৫৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য দীপক কুমার বণিক দীপু আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
তিনি শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়ন ফরম কিনেন।
এ সময় গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে দীপক কুমার বণিক দীপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনকে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে জনগণের জান-মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে মনোনয়ন দেবেন।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদসহ  সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park