1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তফসিল ঘোষণায় সোনারগাঁয়ে জাতীয় পার্টির আনন্দ র‍্যালী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালী করেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ র‍্যালীতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

আনন্দ র‍্যালী শেষে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে জাতীয় পার্টি স্বাগত জানিয়েছেন। আমরা আশাবাদী গনতান্ত্রিক নিয়মে ও নির্ধারিত সময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো সন্দেহ নেই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।

এ সময় আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন ,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক জাবেদ রায়হান জয়, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির, মান্নান মেম্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park