1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আগুন সন্ত্রাসীদের হাত কেটে আগুনেই নিক্ষেপ করবেন: খোকন শাহ

  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

হরতাল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার পাশে আমি থাকবো, রশীদ ভাই থাকবে, শামীম ওসমান থাকবে। যারা একাত্তুরে পচাত্তুরে রক্ত খেয়েছে তাদেরকে এদেশের মানুষ বিশ্বাস করেনা। আজ বন্দরের মানুষ জেগে উঠেছে। তার মানে সালাউদ্দিনের মতো খুনী সন্ত্রাসী যেমন আছে তেমন ভাল লোকেরাও বসবাস করে।
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও অবরোধের নামে জালাও-পোড়াও’র প্রতিবাদে বুধবার বিকেলে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় ২২ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড: খোকন সাহা এসব কথা বলেন।

খোকন সাহা বলেন, শেখ হাসিনা বলেছেন তাদের হাত কেটে ফেলতে। আমার নেত্রীর সঙ্গে আমিও তাল মিলিয়ে বলতে চাই কখনো যদি কোন আগুন সন্ত্রাসীদের হাতে নাতে ধরতে পারেন তাহলে আমি নির্দেশ দিলাম তাদের হাত কেটে সেই আগুনেই নিক্ষেপ করবেন। বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে খোকন সাহা আরো বলেন, অনেক হয়েছে দয়া করে শান্ত হন। ক্ষমতা থাকলে নির্বাচনে আসেন জনগণের ম্যান্ডেট পেলে রাষ্ট্র পরিচালনা করেন। দলীয় নেতা-কর্মীদেরকে বলেন, দল যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই কাজ করবেন। যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে আফগানিস্তান পাঠাতে হবে।

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদের সভাপতিত্বে ও বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান কমলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জি. এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা তাতীলীগের আহবায়ক চৌধুরী এ এইচ এম শাহেদ ফারুক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তথা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা, প্রবীণ আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান জামান, জেলা যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সামাদ, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী আলমগীর হোসেন, নাসিক’র ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া, মহানগর যুবলীগ নেতা সামছুল হাসান, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, সাবেক সভাপতি জাকির হোসেন,শেখ মাইনুদ্দিন মানু, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারোয়ার সবুজ, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান খোকন, যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুম, মনির হোসেন মনু, সাইদুজ্জামান শাকিল, মনিরুজ্জামান খোকন, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন জনি, মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম, শ্রমিকলীগ নেতা জাকির প্রধান, ২২ নং ওয়ার্ড যুবলীগ নেতা বাপ্পী পাঠান, যুবলীগ নেতা সাইদুজ্জামান শাকিল, সুমন ভূইয়া, শেখ মমিন, ডালিম হায়দার, উজ্জল আহাম্মদ, লাভলু প্রধান, সায়মন খান ও সোহাগ প্রমুখ। শান্তি সমাবেশে যুবলীগ নেতা শেখ মমিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠানস্থলে যোগদান করে বন্দর উপজেলার নেতাকর্মীদের দৃষ্টিকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park