1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দশ বছর সবাইকে সাথে নিয়ে উন্নয়ন করেছি: এমপি খোকা

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন সোনারগাঁ উপজেলায় চলমান দশ বছরে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করেছি, সোনারগাঁয়ের জনগণকে সুখ শান্তিতে রাখার চেষ্টা করেছি।

তিনি বলেন, চলমান দশ বছরে সোনারগাঁয়ে কোন রাজনৈতিক মামলা হামলা দিয়ে কাউকে হয়রানি করিনি, কারো জমি দখল করিনি, সকল দলের সহাবস্থান ছিল, আমি স্বাধীনতার স্বপক্ষের সকল ভালো মানুষদের নিয়ে উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যপক উন্নয়ন করেছি, নিজের সম্পদ বিক্রি করেছি তারপর কিছু কাজ করোনাকালীল সময় সরকারি বরাদ্দ বন্ধ থাকার জন্য পিছিয়ে গেছে। আগামীতে আল্লাহ পাক চাইলে আপনাদের দোয়ায় পূণরায় নির্বাচিত হয়ে সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন।

শুক্রবার বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় সংসদ সদস্য কার্যালয়ে জাতীয় পার্টি সনমান্দি ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি খোকা। ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, জাতীয় পার্টি জামপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক এবং প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূইয়া মেম্বার।

এছাড়াও উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হাসান মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী, জাতীয় পার্টি সনমান্দি ইউনিয়ন, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ মেম্বার, ফজলুল হক মেম্বার, ইব্রাহিম মেম্বার, শহীদ বাদশা মেম্বার, দেলোয়ার হোসেন মেম্বার, রুহুল আমিন মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, অধ্যাপিকা সানোয়ারা বেগম মেম্বার ও দেলোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park