1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে “প্রতিবন্ধী শিশু ধর্ষণে”র ঘটনায় ধর্ষক গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “প্রতিবন্ধী শিশু ধর্ষণে”র ঘটনায় র‍্যাব-১১র অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ আশরাফুল (২০) গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-১১র একটি অভিযানিক দল সোনারগাঁ থানার তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামী মোঃ আশরাফুল সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের উটমা গ্রামের আমির হোসেনের ছেলে।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, ভিকটিম (১৩) একজন বুদ্ধি প্রতিবন্ধী, গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ভিকটিমের নিকট আত্মীয় এবং বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো। তারই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর সকালে ভিকটিমের মা নিজ বসত ঘরের পাশে কাজ করছিল এবং বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিম (১৩) নিজ ঘরে একা অবস্থান করায় সেই সুযোগ কে কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ভিকটিমে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার দিলে ভিকটিমের মা ঘরের মধ্যে প্রবেশ করলে গ্রেফতারকৃত আসামী দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ভিকটিমের ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৬। মামলার পর থেকে আসামী কৌশলে আত্মগোপন করে।

এবিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park