1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ফিলিস্তিনে মুসলমানদের উপর জুলুমের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ-সমাবেশ 

  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পঠিত

মোঃ পারভেজ হোসেন,

বিশ্বের মুসলমান এক হও এক হও এই স্লোগানের মধ্য দিয়ে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার ইমাম উলামা ঐক্য পরিষদ ও তাওহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরতা, মানুষ হত্যা ও দেশ দখলের চেষ্টার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২০’শে অক্টোবর (শুক্রবার) জুমার নামাজের পর ঐতিহাসিক হাবিবপুর ঈদগাহ্ ময়দানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উলামায়ে কেরামদের নেতৃত্বে বহু মানুষের মিছিল এসে সমবেত হয়। উলামায়ে কেরামদের পাশাপাশি তাওহীদী জনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে ইমাম উলামা ঐক্য পরিষদের সোনারগাঁও উপজেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন খান বলেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসার উপরে ইজরাইলের বর্বোরচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ থাকতো শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে কাফনের কাপড় পড়ে ইসরাইলিদের বিপক্ষে গিয়ে দাঁড়াতাম। বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনি মা-বোনদের ইজ্জত রক্ষা করার চেষ্টা করতাম। যেহেতু আমাদের ফিলিস্তিন যাওয়ার সুযোগ নেই সেহেতু আমাদের করণীয় হচ্ছে আল্লাহর দরবারে ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য দোয়া করা। যাতে মহান আল্লাহ যেন ফিলিস্তিনি ভাইদেরকে বিজয় দান করেন।

তাছাড়া উপস্থিত সকল বক্তারাই প্রতিবাদস্বরূপ ইসরাইলিদের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান। ইসরাইলের সাথে বাংলাদেশের সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক বিনষ্ট করারও অনুরোধ জানান।

সমাবেশ শেষে উপস্থিতিদের নিয়ে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি হাবিবপুর ঈদগাঁ থেকে  চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ইমাম উলামা ঐক্য পরিষদের সোনারগাঁ উপজেলা সাঃ সম্পাদক মাওলানা মুফতী সাইদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা আঃ দাইয়ান, মাওলানা শাজাহান শিবলী, মাওলানা কামাল হোসেন, মাওলানা মোঃ উল্লাহ, মুফতী জহিরুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতী রুহুল আমিন কাসেমী, মাওলানা ওবায়দুল কাদের নদভী, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ওবাইদুল্লাহ মাজাহেরী, হাফেজ মোয়াজ্জেম হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদী, মাওলানা সাখাওয়াত উল্লাহ মহিব, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আব্দুল হাই শফিকী, মাওলানা মাজহারুল ইসলাম ও হাবিবপুর হাজী আনোয়ারা মাদ্রাসার সাঃ সম্পাদক হাজী নুরুজ্জামান প্রধান প্রমুখ।

তাছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা ছগীর আহমেদ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোহাম্মদ সোহাগ রনি, মোগরাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসাইন, হাজী শামীম রেজা সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park