1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভাইস চেয়ারম্যান খোকনকে মারপিটের ঘটনায় তিনজন গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৯৮২ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে মারপিটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নন্দনপুর ইউনিয়নের চকনন্দনপুর গ্রামের জামাল সরদারের ছেলে মেহেদী হাসান রুবেল(৩৫), সাঁথিয়া পৌরসভাধীন কোনাবাড়িয়া গ্রামের সবুর শেখের ছেলে মেহেদী হাসান(২৮) এবং সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের আইয়ুব মুন্সির ছেলে সাদ্দাম হোসেন(৩২)।

সাঁথিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়,গত০৮ অক্টোবর বিকেল তিনটায় সাঁথিয়া থানার সামনে রুপালী ব্যাংকের নিচে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল ও মেহেদী হাসান সাঁথিয়া পৌর আ’লীগ সাধারণ সম্পাদক ও উপজলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে অকথ্য ভাষায় গালমন্দ করে। ওইদিন বিকেল সাড়ে চারটায় ভাইস চেয়ারম্যন সোহেল রানা খোকন সাঁথিয়া বাজারস্থ আব্দুল লতিফের বিল্ডিংয়ে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলার বাসায় দেখা করতে যান। এ সময় রুবেল ও মেহেদী হাসানের নেতৃত্বে পাঁচজন মিলে তাকে মারপিট করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রুবেলসহ পাঁচজনকে আসামী করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান,অভিযোগ পাওয়ার পর পলাতক আসামী মেহেদী হাসান রুবেল, মেহেদী হাসান ও সাদ্দামকে গত ১৩ অক্টোবর রাতে পাবনার চাটমোহর থেকে আটক করা হয়। অভিযোগ টি আমলে নিয়ে শুক্রবার দুপুরে ১৬ নং মামলায় আটককৃতদের পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ০৮ অক্টোবর রোববার বিকেলে একজন মহিলার সাথে সোহেল রানা খোকনের অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে মারপিট করে তারা যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সোহেল রানা খোকনের ভাষ্য,সাঁথিয়া বালিকা মাদরাসার কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন পৌর আ’লীগের সভাপতি ও মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সাথে তার বিরোধ চলে আসছে। এর জেরেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ এনে তাকে মারধোর করা হয়েছে।

মামলা দায়েরের পর সোহেল রানা খোকন জানান, রাজনৈতিক ভাবে মান অপমান করার উদ্দেশ্যে নারী দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park