1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে খাদ্য অধিদপ্তরের অভিযান, এলসন গ্রুপ’কে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

শিশুখাদ্য ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার কাঁচপুরে বিসিক শিল্পনগরী এলাকায় এলসন গ্রুপে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন,
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ এখানে অভিযানটি পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন এই কোম্পানীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য যেমন লিচু,কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকোলেট উৎপাদন হয়ে আসছিল। এছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ছিল। এসব কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। তাছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানীর উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরণের শাস্তি প্রদান করা হবে।

ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park