1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৭৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার সনমান্দি ইউনিয়নে ফতেপুর দড়িকান্দি ঈদগাহ মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুত কমিটির আহবায়ক আবুল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুন অর-রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল,নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু,জেলা মহানগর শাখা জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টি আহবায়ক নাছিমা আক্তার পলিসহ উপজেলার সকল ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির আবুল হোসেনকে সভাপতি ও হারুন অর-রশিদকে সাধারণ সম্পাদক করে একশত এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park