1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়: মির্জা আজম

  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৩০ বার পঠিত

নিউজ ডেস্ক:

দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম।

সোমবার (২ অক্টোবর) দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, আওয়ামী লীগ এ সরকারের অতন্দ্র প্রহরী হয়ে অক্টোবর মাস থেকে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে। অতীতের মতো বিএনপি-জামায়াতকে আর আগুন-সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওসহ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার প্রবেশপথগুলোতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশপথ সোনারগাঁয়ের কাঁচপুরে এ কর্মসূচি পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করবে দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম, সদস্য কৃষিবিদ দীপক কুমার বণিক দিপু, সদস্য ডা: আবু জাফর চৌধুরী বিরু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park