1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে রাতের আঁধারে প্রায় ৩০০ টি লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নে মন্দিরপুর এলাকায় রাতের আঁধারে প্রায় ৩০০ টি লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগি ওই চাষি। গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে মন্দির পুর ৩০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলার ঘটনাটি ঘটে।
বুধবার (২৭ সেপ্টেম্বর ) সকালে ক্ষেতে গিয়ে কৃষকেরা তাদের ক্ষতিগ্রস্ত ক্ষেত দেখতে পান। ক্ষতিগ্রস্ত কৃষক সফিকুল বাদী হয়ে একই গ্রামের সমতুল্লা ও আবু সাঈদ এর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার হাজী সানাউল্লাহ সহ এলাকাবাসী। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
ভুক্তভোগী চাষি সফিকুল বলেন, আমি অন্যের জমি বর্গা নিয়া উক্ত জমিতে ফলন লাগাইয়া ও বিক্রি করিয়া জীবিকা নির্ভর করিয়া থাকি, গত এক মাস আগে সমতুল্লা ও আবু সাঈদ তারা দুইজনে আমাকে মন্দিরপুর বাজারে মুদি দোকানের মালামাল কে কেন্দ্র করিয়া আমাকে মারধর করে আহত করে এবং বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park