1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আগুনে পুড়ল তিন কোটি টাকার ফার্নিচারের কাঠ

  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় এক ফার্নিচার দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঢাকা ক্লাসিক ফার্নিচার এন্ড ডোর সেন্টার নামের ওই গোডাউনে রক্ষিত বিপুল পরিমাণ সেগুন কাঠ ও গামারী কাঠসহ তৈরি ফার্নিচার রক্ষিত ছিল। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি চল্লিশ হাজার টাকা। অগ্নিকান্ডে গোডাউনে থাকা সব মালামাল ভষ্মিভূত হয়েছে।
ফার্নিচার দোকানের মালিক অনিল দাস জানান,
রাত দুইটা পয়তাল্লিশ মিনিটে মার্কেটের পাহারাদার আমাকে মোবাইলে আগুন লাগার খবর দেয়। আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু আশপাশে পানি না থাকায় প্রয়োজনীয় পানির সংকটে আগুন নেভানো বাঁধার মুখে পরে।
প্রয়োজনীয় পানির সমস্যায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোডাউন ঘর ও সকল মালামাল ভস্মিভূত হয়ে যায়।

অনিল দাস আরো বলেন, কয়েক মাস আগে তিনি এ গোডাউনটি স্থানীয় আবুল মিয়ার কাছ থেকে ভাড়া নিয়েছেন। তিনি অনেক টাকা ব্যাংক ঋন নিয়ে এ ব্যবসা শুরু করেছেন।

চলতি মাসের ১৩ তারিখেও তিনি প্রায় ছয় লক্ষ টাকার নতুন সেগুন কাঠ মজুদ করেছিলেন।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park