1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাড়িতে ঢুকে হামলা, স্বর্ণালংকার ছিনতাই, স্বেচ্ছাসেবকলীগ নেতা শান্তসহ গ্রেপ্তার-৩

  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোমেন নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। এর আগে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল খান শান্ত (২৭), হৃদয় (২৫) ও সিয়াম (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুল খান শান্তর নেতৃত্বে ১০-১৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে মোমেন নামের ওই ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন। এক পর্যায়ে তারা রামদা দিয়ে ঘরের দরজা-জানালা এলোপাতাড়ি কোপান। পরে তারা ঘরে থাকা ২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁ থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে গত ১৫ সেপ্টেম্বর একটি বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আজ নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park