1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আর্শিবাদ পুষ্ট হলেন সোনারগাঁয়ে আওয়ামীলীগ নেতা ইঞ্জি: মাসুম

  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আর্শিবাদ পুষ্ট হলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি অপশক্তির বিরুদ্ধে, দেশ বাঁচাও শ্লোগানে দেশপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবানে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একে এম শামীম ওসমান এর ডাকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাবেশ শুরু হওয়ার আগ মুহূর্তে মঞ্চে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পা ছুঁয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঞ্চে উপস্থিত সকল নেতাকর্মীদের সামনে আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুমকে দোয়া ও দলের জন্য ভালো কাজ করে তার উজ্জল ভবিষ্যতের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এদিকে নারায়ণগঞ্জে সমাবেশ সফল করার লক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার এবং উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক তত্ত্বাবধানে, উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের হাজার হাজার নেতৃবৃন্দ সকাল ১০ টা থেকে মেঘনাঘাটে এসে জড়ো হতে থাকেন, এবং নেতাকর্মীদের আগমনে মেঘনাঘাটে উৎসবমুখর আমেজ এবং আনন্দ দেখা গেছে নেতাকর্মীদের মাঝে। বেলা ১ টায় দুটি বড় বড় জাহাজ ও কয়েকটি বড় ছোট নৌযানে করে নারায়ণগঞ্জ সমাবেশে যোগ দেয়ার জন্য রওনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park