1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অসহায় নারীদের ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ কাজের উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থা কতৃক আয়োজিত মহিলাদের আত্মকর্মসংস্থানে জন্য ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল।

জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল মমিন খান, জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি ও সুদীপ্তা রমা শীল।

জাতীয় মানবাধিকার সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার এর সঞ্চালনায় ও সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সাথী, পিরোজপুর ইউপির মহিলা সদস্য পলি আক্তার, বৈদ্যোরবাজার ইউপির মহিলা সদস্য নারগিস আক্তার, সোনারগাঁ উপজলা মহিলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পান্না, হনুফা আক্তার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park