1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকার রাজপথে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিশাল শোডাউন

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

১ লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রাকে সফল করার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে যুবদলের নেতাকর্মীদের বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেন।

এসময়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। যুবদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ।

শুক্রবার (১ লা সেপ্টেম্বর) বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি সফল করার লক্ষ্যে সকালে থেকেই  নারায়ণগঞ্জ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা নটরডেম কলেজের সামনে এসে জড়ো হতে থাকে।

পরে দুপুর দুইটার দিকে জেলা যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবদলের মূল শোভাযাত্রায় যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park