1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা: এমপি খোকা

  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তিনি আমাদের ভাষা দিয়েছেন, একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ দিয়েছেন অথচ তাকে হত্যা করে স্বাধীন বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে দেয়ার বহু ষড়যন্ত্র হয়েছে সফল হতে পারেনি। কিন্তু স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোট বার বার ষড়যন্ত্র করেছে আজকের আমাদের মাতৃতুল্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে এই পর্যন্ত ২২ বার চেষ্টা করেছে পারেনি, রাখে আল্লাহ মারে কে। এই দেশের মানুষের দোয়ায় আল্লাহর রহমতে তিনি বার বার বেচে যান, আগামীতে আমাদের আরো সাবধান থাকতে হবে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সংলগ্ন মাঠে সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বারদী ইউনিয়ন ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মো. আমিন হোসেন মেম্বারের এর সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি এম এ জামান, হাজী গরীব নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বাবু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক মো. ফয়সাল আহমেদ ভূইয়া, জেলা জাতীয় পার্টি সদস্য মাসুদুর রহমান মাসুম, হাজী মুক্তার হোসেন, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁও উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক হনুফা আক্তার মিতু, নাসরিন আক্তার পান্না, শিল্পী বেগম মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী, আবদুল আউয়াল মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, ফারুক মান্নান মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park