1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আ.লীগ নেতাদের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলায় ইঞ্জি: মাসুমের হুশিয়ারি ও প্রতিবাদ

  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৬১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সকল নেতাদের ন্যায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ও কৃষিবিদ দীপক কুমার বণিক দীপু বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন সাটিয়েছেন।
-এসব ব্যানার-ফেস্টুন কে বা কাহারা ছিড়ে ফেলে-দেওয়ায় সভাপতি সামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁ আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ছিলো, ঐক্যবদ্ধ আছে। একজন আওয়ামীলীগ নেতার ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে দেওয়া কোন আওয়ামীলীগ নেতাকর্মীদের কাজ নয়। এ কাজ অবশ্যই বিএনপি-জামায়াত নামক আগুন সন্ত্রাসীদের।
তিনি বলেন, সোনারগাঁয়ে বিএনপি-জামায়াতের প্রেতাত্মারা আবারও মাথা-নাড়ছে। তারা আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরির পায়তারা করছে। শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সময়ের তুলনায় সোনারগাঁ আওয়ামীলীগ এখন অনেক বেশি শক্তিশালী উল্লেখ করে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের হুশিয়ার করে দিচ্ছি, ভবিষ্যতে এ ধরনের ঘৃণিত কাজের ধারাবাহিকতা বজায় রাখলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবো।
এর আগে সোনারগাঁ আওয়ামীলীগের সদস্য মারুফুল ইসলাম ঝলকের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে দেওয়ারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামীলীগের এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park