1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় সওদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসকে অর্থদণ্ড

  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩৫২ বার পঠিত

হৃদয় হোসাইন-বেড়া(পাবনা) প্রতিনিধি:

পাবনার বেড়ায় সওদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস বেড়া শাখাকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড দেন বেড়া উপজেলা প্রশাসন। দীর্ঘদিন প্রশাসনের নজর ফাঁকি দিয়ে চায়না দুয়ারী জাল আনা নেওয়া করছিলো কুরিয়ার সার্ভিস টি। কয়েক দফা অভিযান এর পর ভিন্ন কৌশল অবলম্বন করেন। মঙ্গলবার ২২ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা সবুর আলী। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা নাছির উদ্দিন,বেড়া মডেল থানার অফিসার ইর্নচাজ মোহাম্মদ হাদিউল ইসলাম।মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় ভ্রাম্যমান আদালতে সওদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস বেড়া শাখার ম্যানেজার মনিরুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরে কুরিয়ার কতৃপক্ষ কে কঠোর হুশিয়ারি দেন প্রশাসন।

সওদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস কতৃপক্ষ বলেন,আমরা আর চায়না দুয়ারী জাল আনা নেওয়া করবো না। ব্যাবসায়ীরা আমাদের জোর করে জাল নেওয়ার জন্য। তাই বাধ্য হয়ে নিয়েছি।

এ বিষয় নির্বাহী অফিসার মোহা সবুর আলী বলেন, আগেও কয়েক বার অভিযান করে জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। প্রশাসনের নজর ফাঁকি দিতে তারা ভিন্ন কৌশলে চায়না দুয়ারী জাল পরিবহন করেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাল পরিবহন করার একাধিক প্রমাণ পত্র আমরা পেয়েছি।এর ভিত্তিতে অর্থদণ্ড করা হয়েছে। চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বেড়া উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park