1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে রাস্তা ও ড্রেনের নির্মান কাজের উদ্বোধন করলেন: এমপি খোকা 

  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের নং ৫ ওয়ার্ডের হামছাদী রামভদ্রের বাঘ জামান হাজী বাড়ি হইতে পিয়ার আলীর বাড়ি পর্যন্ত ৩৩০ ফুট আর সি সি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ২২ আগষ্ট) দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ মোহাম্মদ আলী মেম্বার, জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার,বৈদ্যের বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার খন্দকার নজরুল, বৈদ্যের বাজার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম হাকি, সোনারগাঁ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা হারুন-অর রশিদ আপনসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

একই দিনে বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় হাজী হারুন অর রশিদের বাড়ি হইতে আজিজুর এর বাড়ি পযর্ন্ত ৩৬০ ফুট ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির সরকার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হাসান মেম্বার, রিয়াজ ফকির মেম্বার, নাছির উদ্দীন মেম্বার, মনির মেম্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park