1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপিকে শেখ হাসিনার অধিনেই নির্বাচন করতে হবে: কালাম

  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২০৫ বার পঠিত

নিউজ ডেস্ক:

বাংলাদেশের মাটিতে কেয়ারটেকার গভমেন্ট হবেনা। বিএনপিকে শেখ হাসিনার অধিনেই আপনাদের নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

সোমবার দুপুরে উপজেলার দরিকান্দি এলাকায় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জামাত,বিএনপির জোটকে ষড়যন্ত্র করতে দেয়া হবেনা। আমারা ঐক্যবদ্ধ থেকে তাদেরকে এই সোনারগাঁয়ের মাটিতে প্রতিহত করব।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি করে পিছনে জাতীয় পার্টিকে বেকাপ দেয়া হচ্ছে। আর এই বেকাপ দিয়ে সোনারগাঁ আওয়ামী লীগকে দ্বিধাভিবক্তি করা হচ্ছে ।

সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু।

বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল, সহ দপ্তর সম্পাদক এডভোকেট মোখলেছুর রহমান আমির, সদস্য শাহাবুদ্দিন সাবু, কৃষি ও সমাবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শামসুজ্জামান সামসু, মাহামুদুল হাসান দুলালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park