1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁ উপজেলা আ. লীগের নেতৃত্বে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল

  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

পূর্বঘোষিত কেন্দ্রীয় বিএনপির পদযাত্রার নামে অরাজকতা ঠেকাতে সোনারগাঁয়ের কাঁচপুরে সোনারগাঁ আ.লীগের শান্তি মিছিল করা হয়েছে।

১৯ শে আগষ্ট (শনিবার) বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়৷

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় বিএনপি এখন রাজনৈতিক ভাবে অচল।তারা দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য পদযাত্রার নামে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে চেয়েছে৷ আমরা সোনারগাঁ আ.লীগ ঐক্যবদ্ধ। বিএনপির অরাজকতার বিরুদ্ধে কঠোর অবস্থান ও সোনারগাঁয়ের সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে আমরা শান্তি মিছিল করি৷ আমরা সোনারগাঁয়ে আর বিএনপি-জামায়াতের অপশক্তিকে মাথা উঁচু করে দাড়াতে দিবো না।

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল বলেন, বিএনপি-জামায়াতকে আর ধ্বংসের খেলা খেলতে দেয়া যাবে না। আমরা সোনারগাঁ ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসসহ আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park