1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে শ্বশুর-ভাশুরের নির্যাতনের শিকার গৃহবধূ

  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৫৫ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার ভট্টপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুর-ভাশুরের বিরোধে এক প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট ) বিকালে আহত গৃহবধূ পারভীন আক্তার ইমু পাঁচ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

আহত গৃহবধূ পারভীন আক্তার ইমু (২৮)
উপজেলার ভট্টপুর এলাকার সৌদি প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।
অভিযোগ থেকে জানা যায়, প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী পারভীন আক্তার ইমুর সাথে দীর্ঘ দিন সম্পত্তি নিয়ে তার শ্বশুরের সাথে বিরোধ ও আদালতে মামলা চলছিলো। এরই জেরে গত ১৭ ই আগষ্ট সকালে তার শ্বশুর আক্কেল আলী (৭০) ও ভাশুর মুক্তার হোসেন(৩৭) এবং মমতাজ বেগম,সাইফুল ইসলাম,সুমী আক্তারসহ অজ্ঞাত ৪/৫ জন বাসায় একা পেয়ে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা ও রক্তাক্ত জখম করে এবং ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি আগুনে পুড়িয়ে দেয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সুমন বলেন,বিষয়টি খুবই স্পর্শকাতর। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park