1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

খেলাঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা খেলাঘরের আয়োজনে “বাঙলার জমিন জুড়ে জনকের মুখ” শিরোনামে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা শহীদ মিনারের পাদদেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা খেলাঘরের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সামসুল আলম আজাদ, শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, অনার্য প্রকাশনীর কর্ণধার শফিক রহমান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক ফুয়াদ মহসিন, ইনার হুইল ক্লাব অব ভুবনডাঙ্গা ঢাকা’র প্রেসিডেন্ট সমাজকর্মী নাসিমা আলম হাসি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাঘরের কর্মকর্তা আনোয়ার হোসেন, ইকবাল হোসেন রতন, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, মনোজ অধিকারী, ফারজানা মনি, মিলন হোসাইন, আলেয়া আক্তার, সুলতানা রাজিয়া, কাজল বনিক, আজিবুর রহমান, মজিদ খান, বিন্দু ও শিখা মনি প্রমূখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধীক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ী-সহ অংশগ্রহণকারীদের মধ্যে অনার্য প্রকাশনী থেকে বই উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park