1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ইছামতি নদীর ডাইক অবৈধ দখল করে স্থাপনা নির্মাণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলার বুকের উপর দিয়ে বয়ে যাওয়া কয়েকটি নদীর মধ্যে ইছামতি একটি ঐতিহ্যবাহী নদী। নদীর অভ্যন্তরে আমাইকেলা নামক স্থানে শ্মশান ঘাট সংলগ্ন প্রধান সেচ খাল বর্তমানে অবৈধ দখলদারের দখলে। উক্ত এলাকার সচেতন মহল নাম না প্রকাশের অভিযোগে,সাঁথিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বরাবর নদীর জায়গা ভরাট ও অবৈধ দখল রোধ করার জন্য লিখিত অভিযোগ করেন।অভিযোগের সত্যতা পেয়ে সাঁথিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: মনিরুজ্জামান ইছামতি নদীতে বালি ভরাট বন্ধ করার জন্য একাধিকবার সরেজমিনে উপস্থিত হন এবং নদীতে বালি ভরাট বন্ধ সহ অবৈধ স্থাপনা অপসারণের জন্য কড়া নির্দেশ প্রদান করেন।

এবং এর সাথে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে ইছামতি নদীতে বালি ভরাট বন্ধ সহ অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য অবগত করেন।

জানা যায়,কিন্তু অবৈধ দখলকারীদের একজন সাইদুল খাঁ, পিতা মৃত পিরু খাঁ,সাং আমাইকোলা,কোন এক অদৃশ্য শক্তির বলে ইছামতি নদীর তীরে বালি-ভরাট করে অবৈধ স্থাপনা তৈরীর কাজ চলমান রেখেছে। এ বিষয়ে বেড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ইছামতি নদীতে বালিভরা বন্ধ না করে এবং অবৈধ স্থাপনা অপসারণ না করে শুধুমাত্র উক্ত ব্যক্তিকে নোটিশ জারি করে নীরব রয়েছেন।

স্থানীয়রা বলেন,এভাবে চলমান নদী ভরাট হতে থাকলে এদেশে নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই নদীর পানি প্রবাহ সচল রাখতে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park