1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

এমপি খোকার সুস্থতা কামনায় জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল 

  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সুস্থতা কামনায় জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (১৩ আগস্ট) বিকালে মিরেরটেক এলাকায় জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে এমপি খোকার রোগমুক্তি কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় লিয়াকত হোসেন খোকার রোগ মুক্তি কামনায় মসজিদ মাদ্রাসায় কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়নের জাতীয় পার্টির সহ-সভাপতি মনির হোসেন মেম্বার,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জামপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালিব ভূইয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুব সংহতি মোঃ আশরাফুল হক,জামপুর ইউনিয়নে যুবসংহতি সদস্য সচিব সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন,নোয়াগাঁও ইউনিয়ন যুবসংহতি সাধারণ সম্পাদক ইয়ামিন সুমন,জামপুর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি মোঃ শামীম, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির ২ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ফারুকসহ ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park