1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোহাগ রনি ও নান্নুকে পেটানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ উলামা পরিষদ

  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে   পেটানোর ঘোষণা দিয়েছেন মহানগর উলামা পরিষদের সহ-সভাপতি কামাল উদ্দিন দায়েমী। শুক্রবার আলেমদের মুক্তি ও কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবিতে মহানগর উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তব্যের শেষ দিকে এসে তিনি বলেন, সোনারগাঁয়ের রনি আজকে থেকে ঘোষণা হয়ে গেছে, আমি মাওলানা ফেরদাউসের নেতৃত্বে আমরা তোমাকে পিটাইতে চাই। কারা কারা রাজি আছো হাত উঁচিয়ে দেখাও। আমরা নান্নুকে (উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু) পিটাইতে চাই।

এই নারায়ণগঞ্জের মাটিতে যারা মাওলানা মামুনুল হককে লাঞ্চিত করেছে, যাদের কারনে জেলে গিয়েছে, অপমান করেছে তাদের পিঠের চামরা দিয়ে ঘুড়ি উড়াইতে চাই। তিনি আরও বলেন, সরকার বাহাদুর আপনি ভাইবেন না- ফেরাউন সাড়ে চারশত বছর ক্ষমতায় ছিল। ফেরাউনের লাশটা কিন্তু এখনো থু থু দেয়ার জন্য আল্লাহ এখনো রেখে দিয়েছেন। এ ক্ষমতা চিড় স্থায়ী নয়।

ক্ষমতার সনদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন দৌড়ে পালানোর জন্য তোমাদের লুঙ্গীও থাকবে না। কুকুরের মতো দৌড়ে দৌড়ে পিটাবো। সূত্র: নারায়ণগঞ্জ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park