1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বঙ্গবন্ধুর সমাধিতে সোনারগাঁ আওয়ামীলীগের শ্রদ্ধা

  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৪৯ বার পঠিত
নিউজ ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শনিবার (১২ আগষ্ট) দুপুরে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ১৯৭৫ সালের ভয়াবহ ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ জাতি ও মুসলিম উম্মার জন্য মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে সোনারগাঁ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা ওসমান গণি, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক, গাজী মুজিবুর, এ্যাড. ফজলে রাব্বি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park