1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৮২ বার পঠিত

নিউজ ডেস্ক:

সোনারগাঁয়ে বন্ধুকে অপহরণের পর খুনের ঘটনায় মো. মাসুদ রানা ওরফে মাসুদ (২০) নামে মৃত্যুদন্ড প্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মো. মাসুদ রানা ওরফে মাসুদ সোনারগাঁ উপজেলার বাঘরী উত্তর পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে ও নিহত মামুন মিয়ার বন্ধু ছিল।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট দিবাগত রাতে ডিএমপি কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ জুলাই ১৮ বছর বয়সী সিএনজি চালক মামুন মিয়া সকাল ১০টায় প্রতিদিনের মতো বের হন। পরের দিন সকালে মামুনের মোবাইল দিয়ে তাঁর মা মোছা: সুফিয়া বেগমকে ফোন করে ৩ লাখ টাকা দাবি করেন।

সুফিয়া বেগমের অনুরোধে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপনে ছেড়ে দিবে শর্তে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি নির্মানাধীন বাড়ির নিচ তলায় নিয়ে রাখতে বলে।

বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানিয়ে পাঠানতলীতে গেলে ৩ যুবক টাকা নেওয়ার সময় আটক হয়। অন্যান্য আসামীরা পালিয়ে যায়।

পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে মামুন মিয়ার ছিন্নভিন্ন হাড়গুড়, মাথার খুলি, ব্যবহৃত জুতা ও জামা উদ্ধার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে আসামীরা জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়।

গত ২০২২ সালের ২৫ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা দুইজন অপহরণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park